Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবজাতককে হাসপাতালে ঘুমিয়ে রেখে মা’র পলায়ন

BN DESK
22 September 2024, 02:19 PM পড়তে ১ মিনিট
নবজাতককে হাসপাতালে ঘুমিয়ে রেখে মা’র পলায়ন

নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার শেষ বিকেলে ১৩ দিন বয়সী নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন ওই নারী। রাত ৮টার দিকে নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় সেবিকারা নবজাতককে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিনের হেফাজতে রাখেন।

শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবক তানিয়া ও শিরিনা জানান, সন্ধ্যায় বুকের দুধ পান করিয়ে নবজাতককে ঘুম পাড়ান ওই মা। পরে দোতলা থেকে নিচে একটু কাজ আছে বলে চলে যান তিনি। এ সময় তিনি তার নবজাতককে দেখে রাখতে বলেন। কিছুক্ষণ পরে ওই নবজাতকের ঘুম ভাঙলে কান্নাকাটি শুরু করে। পরে পুরো হাসাপাতালে খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাইনি।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জে এইচ খান লেলিন বলেন, অভাবের তাড়না বা অন্য কোনো কারণে হয়তো ওই নবজাতককে রেখে তার মা পালিয়েছেন। আমরা নবজাতককে অন্য সিজারের রোগীর মাধ্যমে দুধ পানের ব্যবস্থা করেছি। বর্তমানে শিশুটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে।


কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ বলেন, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

নবজাতককে হাসপাতালে ঘুমিয়ে রেখে মা’র পলায়ন

B
BN DESK | 22 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার