Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাদকসহ গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 03:01 PM পড়তে ১ মিনিট
নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাদকসহ গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর বাজার ও তামাবিল মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানোর সময় তাদের মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার  (২৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব (৩৮), আলীপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত আহমেদ (২১), চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর বাজার ও তামাবিল মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) এ তল্লাশি চালায় পুলিশ। এ সময় কারে থাকা হাবিবুর রহমান হাবিব, হাসনাত আহমেদ ও বজলু চৌধুরীর কাছ থেকে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার, এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটিসহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবসহ তিনজনকে বিদেশি মদসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাদকসহ গ্রেপ্তার

B
BN DESK | 26 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার