নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে খালে পড়ে আদুরী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঘটনাটি ঘটে। মারা যাওয়া আদুরী একই গ্রামের জসিম হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, খেলার সময় পরিবারের অজান্তে আদুরী বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খাল থেকে তুলে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আদুরীকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।”