Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদি খুন,আটক ২

BN DESK
01 September 2026, 01:59 PM পড়তে ১ মিনিট
নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদি খুন,আটক ২

বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং জড়িত অভিযোগে কাওসার ভাবনা (২৮) ও আনসার ভাবনা (২২) নামের দুই ভাইকে আটক করেছে।

আলেয়ার ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তাঁর দুই ছেলে ও চার মেয়ে। প্রতিবেশী যুবক কাওসার প্রায়ই তাঁর মেয়েদের হয়রানি করতেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মেয়ে নলকূপে পানি আনতে গেলে কাওসার তাকে জড়িয়ে ধরেন। পরে সে ঘরে ফিরে কাঁদতে কাঁদতে বিষয়টি স্বজনদের জানালে দাদি আলেয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার ও তাঁর ভাই আনসার ইট ও পাথর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাওসার ও আনসার নামের দুই ভাইকে আটক করা হয়েছে। আলেয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদি খুন,আটক ২

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার