Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নানার জানাজা দেখতে গিয়ে প্রাণ গেল নাতির 

BN DESK
02 September 2026, 02:42 PM পড়তে ১ মিনিট
নানার জানাজা দেখতে গিয়ে প্রাণ গেল নাতির 

মফস্বল ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে নানার জানাজা দেখতে গিয়ে লোহার গেটের নিচে চাপা পড়ে মাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কররা গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

শাহজাহানপুর ইউনিয়নের নারী সদস্য কমলা বেগম বলেন, কররা গ্রামের জিতু মিয়া রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে তাসলিমা তার সন্তান মাহিমসহ মীরনগর থেকে বাবার মরদেহ দেখতে আসেন। বিকেলে বাড়ির পাশে জিতু মিয়ার জানাজা হচ্ছিল। সেসময় মাহিম একটি লোহার গেটে দাঁড়িয়ে নানার জানাজা দেখছিল। হঠাৎ পুরাতন গেট খুলে পড়ে যায়। এতে মাহিম ওই লোহার গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোড়ল মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

নানার জানাজা দেখতে গিয়ে প্রাণ গেল নাতির 

B
BN DESK | 04 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার