Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নানি পড়ছিলেন তারাবি, নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ

BN DESK
04 September 2026, 05:27 PM পড়তে ১ মিনিট
নানি পড়ছিলেন তারাবি, নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি: বাসায় তারাবির নামাজ পড়ছিলেন নানি। নানির নামাজরত অবস্থায় ঘরের বাহিরে থাকা টিউবওয়েল থেকে পানি আনতে বের হন নাতনি। এসময় টিউবওয়েলের পাশে ওত পেতে থাকা প্রতিবেশি মো. জহিরুল ইসলাম মনির (২০) নাতনির মুখ গামছা দিয়ে চেপে ধরে নিয়ে যায় বাড়ির পূর্ব পাশে বাঁশঝাড়ের নিচে।

নানি জায়েদা খাতুনের ভাষ্য, ‘বাঁশঝাড়ে নিয়ে যাওয়ার একপর্যায়ে জহিরুল ইসলাম তার নাতনিকে ধর্ষণ করে। নাতনি তাৎক্ষণিক বিষয়টি নানিকে জানায়।’

এ ঘটনায় জায়েদা খাতুন বাদী হয়ে গত রোববার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মো. জহিরুল ইসলাম মনিরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে গত শনিবার রাত ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাঁসের আলগী গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জায়েদা খাতুন বলেন, ‘আমার বৃদ্ধ অসুস্থ স্বামীকে নিয়ে বসবাস করি। দশম শ্রেণি পড়ুয়া এক নাতনিকে নিয়ে থাকি। প্রতিবেশি জহিরুল ইসলাম মনির আমার নাতনিকে স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়তই প্রেমের প্রস্তাব দিয়ে আসত। আমার নাতনি তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়শই রাস্তা-ঘাটে ওত পেতে বসে থেকে নাতনিকে কুপ্রস্তাব দিত। আমার নাতনি কুপ্রস্তাবের বিষয়ে আমাদেরকে জানালে আমরা মনিরের অভিভাবককে এ সম্পর্কে অবগত করেও কোনো ফলাফল পাইনি। গত শনিবার রাতে মনির আমার নাতনিকে ধর্ষণ করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আকরাম হোসেন বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। আমি চাই সত্যটা বেরিয়ে আসুক।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মেয়ের জবানবন্দি নিয়ে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নানি পড়ছিলেন তারাবি, নাতনিকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ

B
BN DESK | 25 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার