Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের সেই গডফাদার আজকে কোথায় : ডা: শফিকুর রহমান

BN DESK
05 September 2026, 05:58 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের সেই গডফাদার আজকে কোথায় : ডা: শফিকুর রহমান

বহুল আলোচিত শামীম ওসমানকে নারায়ণগঞ্জের ‘গডফাদার’ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের সেই গডফাদার আজকে কোথায়, যিনি আমাদের তৎকালীন আমিরকে নিষেধাজ্ঞা করে বলেছিলেন নারায়ণগঞ্জে তার প্রবেশ নিষেধ। এমনকি নারায়ণগঞ্জের সড়কে ৭২ ফিট লম্বা ব্যানার টানিয়েছিল। এখন কোথায় তার সেই হুঙ্কার।

ঐ সময়ের ডিসি-এসপি বলেছিলেন আমার নামে অগ্রিম মামলা করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আযমকে হত্যা করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আযম সাহেব মারা যান। গডফাদার আজ কোথায়? নারায়ণগঞ্জে নেই। এতো অহংকার দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না। তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। আগে মানুষ হও তার মুমিন হও। আজকে সেই গডফাদার (শামীম ওসমান) কোথায়, সে তো নাই। অপকর্ম করার ফলে রাতের আধারে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নারায়ণগঞ্জের সেই গডফাদার আজকে কোথায় : ডা: শফিকুর রহমান

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার