Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারিকেলের বরফি তৈরির রেসিপি

BN DESK
09 October 2025, 07:39 PM পড়তে ১ মিনিট
নারিকেলের বরফি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : নারিকেলের তৈরি যেকোনো মিষ্টি খাবার মানেই স্বাদে অনন্য। নারিকেল দিয়ে নাড়ু, হালুয়া, পায়েশ, পিঠা আরও কত কী তৈরি করা হয়! নারিকেলের বরফিও একটি সুস্বাদু খাবার। মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন নারিকেলের বরফি। এটি তৈরিতে কিন্তু খুব বেশি সময় কিংবা উপকরণ দরকার হয় না। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

নারিকেল বাটা ২ কাপ

ঘন দুধ ১ কাপ

সুজি ২ টেবিল চামচ

ঘি আধা কাপ

চিনি ১ কাপ

এলাচ গুঁড়া ২টি

বাদাম কুচি ১ টেবিল চামচ

কিশমিশ ১ টেবিল চামচ।

তৈরি করবেন যেভাবে

প্রথমে প্যান গরম করে তাতে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে তাতে সুজি দিয়ে ভেজে নিন। এরপর তাতে নারিকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। নারিকেল ভাজা হলে তাতে দুধ, চিনি, বাদাম কুচি, কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে আঠালো হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এরপর প্লেটে ঘি মেখে তাতে ঢেলে ছড়িয়ে নিন। এরপর পছন্দসই আকারে কেটে তার উপরে কিশমিশ ও বাদাম দিয়ে পরিবেশন করুন। এই বরফি চাইলে কিছুদিন সংরক্ষণও করতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

নারিকেলের বরফি তৈরির রেসিপি

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার