Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নালিতাবাড়ীতে নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 06:45 AM পড়তে ১ মিনিট
নালিতাবাড়ীতে নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে জামালপুরের ডুবুরি দল। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে তারা বেড়াতে এসে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। ওই দুই শিক্ষার্থী মামাতো - ফুফাতো ভাই। 

নিহতরা হলেন - ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার আহাম্মদ আলীর ছেলে মিহান (১৯) ও ময়মনসিংহ সদরের হুমায়ুন কবীরের ছেলে সাজিত (১৩)। এর মধ্যে মিহান এইচএসসি পরীক্ষার্থী ও সাজিদ সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ভোগাই নদী হতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নালিতাবাড়ীতে নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার