Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 06:09 PM পড়তে ১ মিনিট
নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালের দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ একই গ্রামের ওমর ফারুকের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে শিশুটির পরিবারের লোকজন অন্যান্য দিনের মতো সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোনো এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এদিকে আনুমানিক সাড়ে দশটার দিকে শিশুর জেঠি রশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এবং দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ওমর ফারুকের ছেলে শিশু আব্দুল্লাহ মারা গেছেন। ছোট্ট এ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 30 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার