Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

BN DESK
10 October 2025, 10:44 AM পড়তে ১ মিনিট
নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২০১৩ সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রের পরে মির্জা ফখরুলের আইনজীবীরা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। এরপরে উচ্চ আদালতের আদেশ আমলে নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে বলে রায়ে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার