Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

BN DESK
09 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে নিখোঁজের দুই দিন পর বাদশা মিয়া (৬৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশে একটি ছোট্ট গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদশা মিয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মজিদ মিয়ার ছেলে।

নিহতের ছেলে রাসেল এবং রমজান জানান, তাদের বাবা অটোরিকশা চালাতেন। অন্যান্য দিনের মতো রোববার তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না যাওয়ায় থানায় অভিযোগ করা হয়। পুলিশ সোমবার যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকা থেকে বাবার রিকশাটি উদ্ধার করে। গতকাল সকালে জানতে পারেন, যশোর-মাগুরা সড়কের পাশে তাদের বাবার লাশ পড়ে আছে।

নিহতের আত্মীয় তাইজুল ইসলাম বলেন, ‘নিখোঁজের দুই দিন পর আজ স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এসে আমরা তার মরদেহ শনাক্ত করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। অটোরিকশাচালক বাদশা মিয়ার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।’

এলাকা: খুলনা যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার