Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের তিনদিন পর বিকাশকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 05:51 PM পড়তে ১ মিনিট
নিখোঁজের তিনদিন পর বিকাশকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নেত্রকোনায় নিখোঁজের তিনদিন পর বিকাশকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তি হলেন, মো. রিজন মিয়া (২২)। তিনি নেত্রকোনা জেলা শহরের নাগড়া শেখপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো বিকাশকর্মী রিজন মিয়া রোববার সকালে বাসা থেকে বের হন। এ সময় তার সঙ্গে বিকাশের ১২ লাখ ৫০ হাজার ছিল। বিকাল ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় রাতে নেত্রকোনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার বিকেলে জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাদিস মিয়ার বাড়ির পেছনে মগড়া নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সুরতহাল প্রতিবেদন এবং পরিচয় সনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নিখোঁজের তিনদিন পর বিকাশকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার