Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 09:25 PM পড়তে ১ মিনিট
নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাফ আলী।

অটোরিকশার মালিক সৈয়দ আবুল কালাম বরেনন, ‘মিজান আমার গাড়ি ভাড়ায় চালাত। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজকে দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার মরদেহ দেখে। পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে।’

ওসি তদন্ত আশ্রাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

B
BN DESK | 20 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার