Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ

BN DESK
03 September 2026, 03:37 AM পড়তে ১ মিনিট
নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ

সাতক্ষীরার তালায় নিখোঁজের তিনদিন পর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ‘চর গ্রামে’ কপোতাক্ষ নদের পাশে পাওয়া যায় মরদেহ।

নিহত বৃদ্ধ রাবেয়া বেগম (৭০) পাটকেলঘাটার কুমিরার মৃত. বুধো মিয়ার স্ত্রী।

স্বজনরা জানান, ১৯ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রাবেয়া। অনেক খোঁজার পরও তার সন্ধান মেলেনি। সকালে, নদের চরে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কোমরে থাকা চাবি ও ব্যাগ দেখে মরদেহ শনাক্ত করেন তারা। রাবেয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও দাবি করেছে স্বজনরা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ছেলে মরদেহ শনাক্ত করেছে। মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার