Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ দুই দিন পর উদ্ধার

BN DESK
01 September 2026, 08:23 PM পড়তে ১ মিনিট
নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ দুই দিন পর উদ্ধার

নিউজ ডেস্ক:  যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর পৌর এলাকার বেড়বাড়ি বুড়িভৈরব নদ থেকে সোহানুর রহমান রকি ওরফে সোহাগ হোসেন রকি (২২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে  মরদেহটি উদ্ধার করা হয়। সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের কৃষক লিয়াকত হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী তিন জনকে আটক করে। পরে মামলা হলে আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন জনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা অটোরিকশা ছিনতাই করতেই সোহাগকে শ্বাসরোধে হত্যা করেন।’’

এলাকা: যশোর চৌগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ দুই দিন পর উদ্ধার

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার