Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজের মৃত্যু কামনা করা কি জায়েজ?

BN DESK
02 September 2026, 10:40 AM পড়তে ১ মিনিট

প্রশ্ন: বিপদে পড়লে অনেকে অধৈর্য হয়ে নিজের মৃত্যু কামনা করে। এভাবে নিজের মৃত্যু কামনা করা কি জায়েজ? 

উত্তর: ইসলামে নিজের মৃত্যু কামনা করা নিষিদ্ধ। বিপদে পড়লে আল্লাহর কাছে তার রহমত প্রার্থনা করা ‍উচিত, সাহায্য প্রার্থনা করা উচিত, মৃত্যু নয়।

রাসুল (সা.) নিজের মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের মধ্যে কেউ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না আর মৃত্যুর আগে সেজন্য দোয়াও করবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। মুমিনের জীবিত থাকা কল্যাণ বা নেকিই বৃদ্ধি করে। (সহিহ মুসলিম)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে রসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে যদি সৎকর্মশীল লোক হয়, তবে বেঁচে থাকলে তার নেকি বাড়বে। আর যদি অন্যায়কারী হয়, তাহলে হয়ত সে তাওবা করার সুযোগ পাবে। (সহিহ বুখারি)

আনাস (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। পাশাপাশি যারা জীবনের ব্যাপারে বেশি নিস্পৃহ হয়ে যাবে, তাদের একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমাদের কেউ কোনো বিপদে পড়ে যেন কোনোভাবেই মৃত্যু কামনা না করে। কেউ চাইলে বেশিরবেশি এভাবে দোয়া করতে পারে:

 اللهم أَحْيِنِي ما كانت الحياةُ خيرًا لي ، وتَوَفَّنِي إذا كانت الوفاةُ خيرًا لي

উচ্চারণ: আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল-হায়াতু খাইরান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল-ওয়াফাতু খাইরান লি।

অর্থ: হে আল্লাহ! যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিন আমাকে জীবিত রাখুন, যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমাকে মৃত্যু দিন। (সহিহ বুখারি)

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

নিজের মৃত্যু কামনা করা কি জায়েজ?

B
BN DESK | 10 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার