Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

BN DESK
05 September 2026, 06:20 AM পড়তে ১ মিনিট
নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুপুর ১টা ২৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি। খালেদা জিয়াকে বরণ করে নিতে সেখানে আগে থেকেই জড়ো হন বিএনপি’র নেতাকর্মীরা।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে রওয়ানা হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে তার গাড়িবহর রওয়ানা দেয়।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে এলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার