Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ স্কুলের মাইক্রোচাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

BN DESK
01 September 2026, 07:29 PM পড়তে ১ মিনিট
নিজ স্কুলের মাইক্রোচাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

ভোলা  প্রতিনিধি: নিজের স্কুলের মাইক্রোবাসে করে বাসায় ফিরছিল মো. আবু তালেব নামে এক শিশু শিক্ষার্থী। বাড়ির সামনে এসে মাইক্রোবাসটি থামলে নামতে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয় তার।

সোমাবর দুপুর পৌনে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ গ্রামে নিহতের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব ওই গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে এবং ভেলুমিয়া মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রর ইনচার্জ মো. ইনজামুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান,  বেলা সোয়া ১১টার দিকে স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে স্কুল মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গেই মাক্রোবাসটি চালু হলে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাসের চালককে আটক করে পুলিশে দেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনান্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের পাঠিয়েছি। এ ঘটনায় স্কুল মাইক্রোবাসের চালক মো. হানিফকে আমরা আটক করছি। এছাড়াও মাইক্রোবাসটি জব্দ রয়েছে।’

 

এলাকা: বরিশাল ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

নিজ স্কুলের মাইক্রোচাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার