Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

BN DESK
10 October 2025, 10:40 PM পড়তে ১ মিনিট
নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, নুরের মাথা ও মুখে আঘাতের কারণে দুই চোখ এবং নাকের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় উন্নত চিকিৎসা না হলে স্থায়ী জটিলতা তৈরি হতে পারে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই দাবি জানান।পোস্টে রাশেদ খান বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে। কারণ আঘাত লেগেছে দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।’দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু নানা কারণে বাংলাদেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কীভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। এই হামলার পেছনে কোনো বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়।’রাশেদ আরও উল্লেখ করেন, ‘অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নুরুল হকের মাথার হাড়, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। যদিও আপাতত তিনি স্থিতিশীল আছেন, তবে এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার