Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের আগে হবিগঞ্জে কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

BN DESK
11 February 2026, 05:27 PM পড়তে ১ মিনিট

নির্বাচনের আগে হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ঘটনাস্থলে গেলে দুবৃত্তরা পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস। তিনি বলেন, আমরা জানতে পেরেছি সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের ফুলকির মতো কিছু একটা দেখা যাচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সেখানে ছুটে যায়। ১ মিনিটের মতো আগুন স্থায়ী ছিল। দুটি দরজায় কালো দাগ পাওয়া গেছে। স্কুলটির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুনারু গ্রমের বাসিন্দা স্বরবিন্দু দাশ জানান, রাত ১টার দিকে আমরা জানতে পেরেছি কতিপয় দুর্বৃত্ত আমাদের কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে আমরা সেখানে ছুটে যাই। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা আগুন দিতে পারেনি। দু’টি দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা লন্ডনে অবস্থানরত সুশান্ত দাশ গুপ্তের বাড়ি সুনারু গ্রামে। অনেকেই ধারণা করছেন সুশান্ত দাশ গুপ্তের উসকানিতেই কেউ হয়ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

নির্বাচনের আগে হবিগঞ্জে কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার