Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহজ হবে : আমীর খসরু

BN DESK
03 September 2026, 07:12 AM পড়তে ১ মিনিট
নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহজ হবে : আমীর খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এতে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। 

আজ রোববার চেয়াপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। এর আগে মির্জা ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে আমীর খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তো একটা স্বস্তির ব্যাপার, সবাই জানে যে- আমরা যেদিকে যাচ্ছি, সেটা মোটামুটি একটা দিনক্ষণে আসা গেছে- ফেব্রুয়ারি। এটা সবার জন্য স্বস্তি। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে তো না, আমেরিকাসহ বাংলাদেশের যারা পার্টনার আছে-সবার জন্য একটা স্বস্তি। সবার তো এসব ব্যাপারে একটা কর্মপরিকল্পনা থাকে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার সবার জন্য ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়ে যাবে৷ 

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে বাংলাদেশে নির্বাচন, আগামী দিনের নির্বাচন, এ ব্যাপারে বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটা এপ্রোসিয়েট করা হয়েছে যে, লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হয়েছে- সেই বৈঠকের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছেন এবং সেই মিটিংয়ের ফলে যে দেশে বড় একটা স্বস্তি আসছে ও নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনার এসেছে। সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, মতপার্থক্য তো থাকতেই হবে৷ এখানে মতপার্থক্য না থাকার কোনো সুযোগ নাই। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা সমাধান আগামী একমাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ, ঐকমত্য যেসব বিষয়গুলোর হবে, তার বাইরে যাওয়ার তো যাওয়ার কোনো সুযোগ নেই৷

তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার করার প্রসঙ্গে জানতে চাইতে আমীর খসরু বলেন, এত দিন তো মামলার সুযোগ ছিল না। এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। দুই দেশে কিভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায়; সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহজ হবে : আমীর খসরু

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার