Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের ৪ বছর ৩ মাস পর গৌরীপুরে লাঙ্গল প্রার্থীকে বিজয়ী ঘোষণা

BN DESK
02 April 2026, 03:02 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালকে সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা গেজেট প্রকাশিত হয়েছে। সংশোধনী বিজ্ঞপ্তির এ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সোমবার (৩০মার্চ) এ গেজেট প্রকাশ করেন।

গেজেটে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালে দায়েরকৃত নির্বাচনী মামলার আদেশে ২০২২ সালের ১৩ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের নাম বাতিল করা হয়েছে। এ চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামালকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬ হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬ হাজার ২৫২ ভোট পান। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে  ৪৫৪৭ জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩ হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭ হাজার ৯৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯ শতাংশ।

এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুনঃগণনায় উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬ হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫ হাজার ৯৫৮ ভোট পান। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়।

ট্রাইব্যুনালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত বছরের ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মো. সালাহ উদ্দিন কাদের রুবেল। উচ্চ আদালতের রায়েও মো. শামসুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করা হয়।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নির্বাচনের ৪ বছর ৩ মাস পর গৌরীপুরে লাঙ্গল প্রার্থীকে বিজয়ী ঘোষণা

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার