Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার : নাহিদ ইসলাম

BN DESK
10 October 2025, 11:05 AM পড়তে ১ মিনিট
নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। কারণ জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণপরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি-সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতে আমাদের আপত্তি নেই। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যেন বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান অ্যাজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার : নাহিদ ইসলাম

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার