Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচন অফিসের নারী পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 09:50 PM পড়তে ১ মিনিট
নির্বাচন অফিসের নারী পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী বিথী আক্তারের (২৪) বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কদমতলা গ্রামর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ বুধবার (১১ জুন ) দুপুরে মরদেহটি ময়নাতদন্ত বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

বিথী আক্তার বাগেরহাট জেলা সদরের পাঁচলী গ্রামের হান্নান শেখের মেয়ে।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, বিথী আক্তার স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি চাকরির কারণে সাত মাস ধরে শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের হেলাল পহলানের বাড়িতে একাই ভাড়া থাকতেন। বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বসত ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে অন্য কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নির্বাচন অফিসের নারী পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার