Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে : শামসুজ্জামান দুদু

BN DESK
05 September 2026, 06:24 AM পড়তে ১ মিনিট
নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে : শামসুজ্জামান দুদু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে নির্বাচনের কথা বললে অনেকে অপরাধ হিসেবে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, একটি দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। আমি তাদের বলবো, দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে।

আজ শনিবার (৩ মে) বিএনপি নেতা সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন হলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৫-১৬ বছর রাজপথে ছিলাম। এখনও রাজপথেই আছি। আমরা আমাদের সমর্থন বর্তমান সরকারের ওপর এখনও রাখছি। যখন দেখবো, এ সরকার নির্বাচনকে দূরে রেখে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তখন আর সেই সমথর্ন থাকবে না। নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে। সেই সময় কী হয় জনগণ দেখবে।’

আজ শনিবার (৩ মে) বিএনপি নেতা সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন হলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । ছবি: মির্জা সম্রাট রেজা । 

একই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অনেক বিজ্ঞ মনে করি। কিন্তু দেশকে নির্বাচন থেকে বিরত রাখতে তাকে কেউ কেউ প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি এটি গ্রহণ করবেন না বলেই আমাদের বিশ্বাস। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বাতিল রেখে জনগণকে ঘুম পাড়িয়ে রাখবেন, তা হবে না। নির্বাচন দিয়ে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে : শামসুজ্জামান দুদু

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার