Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি

BN DESK
05 September 2026, 06:27 AM পড়তে ১ মিনিট
নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের রোডম্যাপ নিয়ে হতাশা থাকলেও, নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি।

আজ  শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, এই সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছেন। এজন্য আন্দোলনের কোনো প্রয়োজন তারা দেখছেন না। সরকার জনআকাঙ্ক্ষা থেকেই ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে দাবি সেটি পূরণ করবে।  

নজরুল ইসলাম খান বলেন, ১২ দলের সঙ্গে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা করেছি। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে। বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে অনেক ডিসেম্বরে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছি। করণীয় নিয়ে আরো আলোচনা হবে। সব মিলিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনরর কথা বললেও পরবর্তীতে এ সময়মীমা বদলে গেছে। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ধরে নিয়ে রোডম্যাপ হওয়া উচিত। এছাড়া ফ্যাসিবাদ ও তাদের সহযোগীরা যে অপকর্ম করেছে, তাদের দ্রুত বিচার দাবি করে বিএনপি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার