Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করুন : রিজভী

BN DESK
04 September 2026, 02:36 PM পড়তে ১ মিনিট
নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করুন : রিজভী

নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপি’র নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে এ মন্তব্য করেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি? প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে। বিএনপি’র সিনিয়র এ নেতা বলেন, ‘সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করুন : রিজভী

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার