Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্মাণাধীন বাড়ির মাটির নিচে চাপা যুবদল নেতার মৃত্যু

BN DESK
10 October 2025, 08:20 PM পড়তে ১ মিনিট
নির্মাণাধীন বাড়ির মাটির নিচে চাপা যুবদল নেতার মৃত্যু

নিউজ ডেস্ক: ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে  নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন নজরুল ইসলাম। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে শনিবার সেটি মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেন।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম মাটির নিচ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ফায়ার সার্ভিসের টিম, পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নির্মাণাধীন বাড়ির মাটির নিচে চাপা যুবদল নেতার মৃত্যু

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার