Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্মাণাধীন ব্রিজে মোটরসাইকেলের ধাক্কায় নিহত দুই 

BN DESK
02 September 2026, 05:21 AM পড়তে ১ মিনিট
নির্মাণাধীন ব্রিজে মোটরসাইকেলের ধাক্কায় নিহত দুই 

মফস্বল ডেস্ক : সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। এছাড়া আহত হয়েছেন তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৭)।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা মরদেহ দুটি উদ্ধার করেছে। এছাড়া আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নির্মাণাধীন ব্রিজে মোটরসাইকেলের ধাক্কায় নিহত দুই 

B
BN DESK | 06 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার