Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

BN DESK
04 September 2026, 05:36 PM পড়তে ১ মিনিট

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি, মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার-এর ময়মনসিংহ নেটওয়ার্ক।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহ সমন্বয়কারী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এটিএম মাহবুবুল হক এবং হিউম্যান ডিফেন্ডার্স সোসাইটির জেলা সভাপতি মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, দৈনিক নয়াদিগন্ত-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক আমার দেশ-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনবাণী-এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর সব ধরনের বাধা ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের সব মানুষকে নির্যাতনবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া এবং মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার