Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মৎস্য আহরণ, ২৭ জেলে আটক

BN DESK
01 September 2026, 12:49 PM পড়তে ১ মিনিট
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মৎস্য আহরণ, ২৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর, মেহের আলীরচর ও ডিপোরখাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়।

আটক জেলেদের কাছ থেকে তিনটি ফিশিং ট্রলার, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও বিভিন্ন মালামাল জব্দ করেন বনরক্ষীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজীবীসহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এই অবস্থার মধ্যে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে অবৈধভাবে মাছ ধরার সময় ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করে।

তিনি আরও জানান, আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রলারসহ আটক জেলেদের সুন্দরবনের আলোরকোল টহল ফাঁড়িতে রেখে বাগেরহাট জেলা সদরে নেওয়া হয়। জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মৎস্য আহরণ, ২৭ জেলে আটক

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার