Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকলো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক

BN DESK
02 September 2026, 02:33 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে একটি বাড়িতে ঢুকে পড়েছে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস। এ ঘটনায় আরশাদ আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ওই মাইক্রোবাস থেকে প্রায় দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদককারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশেই আরশাদ আলীর বাড়ি। ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে এবং বাড়ির মালিক আরশাদ আলী আহত হন। ধাক্কার পর মাইক্রোবাসটি সড়কের ওপর উল্টে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে মাইক্রোবাসে গাঁজা দেখতে পেয়ে চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকলো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার