চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এসময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।
গত ২৯ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মধ্যে সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে কেবিনে স্থানান্তর করা হয়।