Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

BN DESK
10 October 2025, 05:23 PM পড়তে ১ মিনিট
নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বীভৎস হামলা পূর্ব পরিকল্পিত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নুরকে দেখে বেরিয়ে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নুরের ওপর এর আগে ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে তিনি যেখানেই গিয়েছেন, সেখানেই ফ্যাসিবাদী সরকারের হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

রিজভী অভিযোগ করেন, শুক্রবার নুর সেখানে কোনো সহিংসতা করেননি। এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের ‌‘পরাজিত শক্তি’ নানাভাবে বিষদাঁত বসানোর চেষ্টা করছে।

জাতীয় পার্টির প্রসঙ্গে রিজভী বলেন, ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। যে লোক নির্বাচনের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে? এরা গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির সঙ্গে বিএনপি একমত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী জানান, এটি দলের সিদ্ধান্তের বিষয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার