Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

BN DESK
10 October 2025, 01:02 PM পড়তে ১ মিনিট
নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

রবিবার (৩১ আগস্ট) চীন সফর শেষে রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে এ দাবি জানান তিনি।তিনি নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন। বলেন, এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। 

হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে নাহিদ সরাসরি ঢামেক হাসপাতালে যান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার