Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

BN DESK
10 October 2025, 04:37 PM পড়তে ১ মিনিট
নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তাঁর দলের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লীগ ও জাতীয় পার্টির ‘বর্বর হামলার’ প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে রাত সাড়ে ১১টায় বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরসহ দলটির অনেক নেতা-কর্মী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার