Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল গৃহবধূর

BN DESK
01 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল গৃহবধূর

নেত্রকোণার আটপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান ওই গৃহবধূ। এর আগে, ভোর সোয়া ৫টার দিকে নিজের বাড়িতে হামলার শিকার হন তিনিসহ আহতরা।

নিহত গৃহবধূ হচ্ছেন, উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী নূরজাহান বেগম (৪৫)।

স্থানীয়দের বরাতে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, গনিপুর গ্রামের বাবুল মিয়ার সাথে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে আজ ভোরে লাল মিয়া ও তার লোকজন বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় নুরজাহান বেগমসহ ৫ জন আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নূরজাহান বেগম। 

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল গৃহবধূর

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার