Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় ভাঙচুর মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 08:12 AM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় ভাঙচুর মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকা থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রণয় দত্ত (৫৮) ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক (৪৫)। প্রণয় দত্ত বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় বসবাস করে আসছেন। মঞ্জুরুল হক শহরের একই এলাকায় বসবাস করেন। 

মোহনগঞ্জ থানার এসআই তায়জুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাসা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের মামলায় প্রণয় দত্ত ও মঞ্জুরুল হককে গ্রেপ্তার করা হয়। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ২৩০ নেতাকর্মীর নাম রয়েছেন। তাদেরকেও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া দুইজনকে নেত্রকোণা বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় ভাঙচুর মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 10 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার