Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণার মোহনগঞ্জে সন্দেহজনক অবস্থায় নারী আটক, সঙ্গে ৮ ব্যাংক কার্ড

BN DESK
06 September 2026, 04:52 PM পড়তে ১ মিনিট

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামে একটি বাড়িতে সন্দেহজনক অবস্থায় এক নারীকে আটক করেছে স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ওই নারী মাইলোড়া গ্রামের একটি বাড়িতে প্রবেশ করেন। তখন বাড়িতে শুধু একজন নারী সদস্য উপস্থিত ছিলেন। বাড়ির পুরুষ সদস্য ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।

ওই নারীকে সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি একপর্যায়ে কিছু জানেন না বলে দাবি করেন। আবার বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। তবে তার দেওয়া বক্তব্যে অসংগতি রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর কাছ থেকে ৮টি ব্যাংক কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র (NID), ব্যাংক হিসাব-সংক্রান্ত কিছু তথ্য এবং মাদক সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। 

ওই নারী নিজেকে ঢাকা নিউ মডেল কলেজের সাবেক শিক্ষার্থী বলেও পরিচয় দিয়েছেন বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই নারী দাবি করেন, তিনি একা ওই বাড়িতে যাননি। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন ব্যক্তি ছিলেন বলেও জানান তিনি। তবে ওই ব্যক্তিরা কারা এবং বর্তমানে তারা কোথায় রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে এলাকার দায়িত্বশীল জনপ্রতিনিধি ও সাবেক কাউন্সিলর নুরুল মোমেন বাবুর তত্ত্বাবধানে ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে পুলিশ ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি রয়েছে বলে জানা গেছে। তবে তিনি কেন ওই বাড়িতে গিয়েছিলেন, তার সঙ্গে থাকা ব্যক্তিরা কারা এবং তার কাছ থেকে পাওয়া ব্যাংক কার্ড, নথিপত্র ও অন্যান্য সামগ্রীর প্রকৃত বিষয় কী—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট হয়নি।

এ ঘটনায় এলাকায় কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ওই নারী কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না, তার সঙ্গে থাকা ব্যক্তিদের ভূমিকা কী, কিংবা অন্য কোনো কারণে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন কি না—এসব বিষয় এখনো নিশ্চিত নয়।

ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণার মোহনগঞ্জে সন্দেহজনক অবস্থায় নারী আটক, সঙ্গে ৮ ব্যাংক কার্ড

B
BN DESK | 30 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার