Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

BN DESK
04 September 2026, 08:13 AM পড়তে ১ মিনিট

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট (ফেরি) এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক সৌখিন মৎস্য শিকারীর মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সকালে তারা তিনজন সিএনজিযোগে নিজ এলাকা থেকে খালিয়াজুরীর ধনু নদে বরশি দিয়ে মাছ ধরতে আসেন। পরে মাছ ধরা শুরু করলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাছে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা।

অন্যদিকে, একই দিনে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক। তিনি ওই গ্রামের নেকবর খাঁর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর দেড়টার দিকে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।

এ ছাড়া, বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. শুভ মন্ডল নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার আকনাদিঘির চর এলাকায়।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যু বজ্রপাতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুজনের মরদেহ স্বজনদের আবেদনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে। আরেক জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার