Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় মজুত করা ৪৩০০ লিটার ডিজেল জব্দ

BN DESK
07 April 2026, 03:51 AM পড়তে ১ মিনিট
নেত্রকোণার সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছে। এসময় ৪ হাজার ৩০০ লিটার অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করা হয়।
 
আজ সোমবার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে অবস্থিত মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), নেত্রকোণা সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
 
অভিযানকালে অবৈধভাবে ডিজেল মজুতের প্রমাণ পাওয়ায় একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় মজুত করা ৪৩০০ লিটার ডিজেল জব্দ

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার