Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

BN DESK
10 October 2025, 09:27 AM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে আসামির (হাজতি) উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো.সিরাজ মিয়া।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- আবুল হাসেম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ মোজাম্মেল হক।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা-কেনার খবরে ২০১৬ সনের নয় ফেব্রুয়ারী সিরাজ মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তার বসতবাড়ি থেকে বিক্রির সময় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে সিরাজ মিয়াকে আটক করে।

পরে স্থানীয় সূত্রে মাদক ক্রয় বিক্রয়ের বিষয়ে নিশ্চিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানার এস আই (নিরস্ত্র) মো. এমদাদুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অধিকতর তদন্ত শেষে একই বছরের ১৯ মার্চ পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশট দাখিল করলে

পরবর্তীতে আজ মঙ্গলবার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার