Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 11:41 AM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন—কলমাকান্দা উপজেলার কুড়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। নিহত দম্পতির দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা সাংবাদিককে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।জানা যায়, নিহত সোহাগ পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। তিনি অনেক দিন যাবৎ তার শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। রোববার সকালে কুড়ালিয়া গ্রামের ঝুমার বাবা রহিম উদ্দিনের বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। শনিবার রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরে বাড়ির অন্য সদস্যরা দেখতে পান ঘরের ভিতরে ধরণার সঙ্গে (বাঁশের সাপোর্ট দেওয়া) রশিতে সোহাগ ও ঝুমার মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার