Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় ৭ হাজার মিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

BN DESK
26 April 2026, 02:26 AM পড়তে ১ মিনিট

নেত্রকোণায় ৭ হাজার মিটার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শনিবার (২৫ এপ্রিল) সদর উপজেলার ভরবিল থেকে কাটাখালী বাজার হয়ে শিবনগর বুড়িঝুরি, আৎকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত বিস্তৃত এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। দুপুরে আমতলা ইউনিয়নের আৎকাপাড়া অংশে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় সদর উপজেলা প্রশাসন এ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটির জন্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেন, খাল খনন কর্মসূচির উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। অতীতে খাল খননের মাধ্যমে দেশে কৃষিতে উল্লেখযোগ্য উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি ঘটেছিল।

তিনি আরও বলেন, বর্তমান খাল পুনঃখনন কার্যক্রম কৃষি উৎপাদন বাড়ানো, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় ৭ হাজার মিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার