Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 03:36 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। তিনি ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

গতকাল সোমবার রাতে বাসায় ফিরলে দিনগত মধ্যরাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা টুকু নেত্রকোণা পৌরশহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং মৃত গাজী মোফারফ হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোণা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি এবং নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি চাকরিজীবীকে মারধর ও অর্থে ক্ষতি সাধনের অপরাধে নেত্রকোণা সদর থানায় দুটি এবং সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি টুকু। এছাড়াও নেত্রকোণা সদর থানায় দ্রুত বিচার আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি।

ওসি আরও বলেন, ‘জেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিযোগের দায়ে বামনমোহা গ্রামের তারেক মিয়ার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা টুকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে গ্রেপ্তার আসামি টুকুকে জেলা আদালতে পাঠানো হয়েছে।’

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

B
BN DESK | 25 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার