Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় পুলিশের অভিযানে ১৭ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

BN DESK
04 September 2026, 05:41 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণা সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
আজ শনিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম। এর আগে শুক্রবার এবং শনিবার ভোরে সদর উপজেলার মদনপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তার আ. ছালাম সদর উপজেলার মদনপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আ. ছালামের গোয়ালঘর থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়। একই অভিযানে আরও দুই ব্যক্তির গোয়াল থেকে ছয়টি গরু উদ্ধার করা হয়। পরদিন শনিবার ভোরে পুনরায় অভিযান চালিয়ে আরও দুই ব্যক্তির গোয়াল থেকে দুটি করে মোট চারটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে দুই দিনের অভিযানে ১৭টি গরু উদ্ধার করা হয়েছে।
 
এ ঘটনায় আ. ছালামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার বিকালে গ্রেপ্তার আ. ছালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার করার সময় তার গায়ে ছিলো আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।
 
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। এর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি নেত্রকোণা মডেল থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে শনাক্ত করেন।
 
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। একই সঙ্গে গরু চোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় পুলিশের অভিযানে ১৭ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

B
BN DESK | 11 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার