Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

BN DESK
26 February 2026, 11:53 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরীর আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. আবু বক্কর (৬২)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৩৮)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু বক্কর ও রেজিয়া খাতুন উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে আবু বক্কর মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে রেজিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে আবু বক্কর তার পরনের শার্ট দিয়ে রেজিয়ার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে রেখে তাঁর প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলেকে ফোন করে বিষয়টি জানান। পরদিন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।’

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

B
BN DESK | 26 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার