Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় ৪ জন গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:09 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় মাদকসেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (১১ আগস্ট) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পরে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ পৌরশহরে নওহাল গ্রামের মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার  জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), দৌলতপুর এলাকার অনয় রায় (২০) ও একই উপজেলার খুরশিমুল গ্রামের মো. ফারুক মিয়া (৩৫)।

তাদের মধ্যে শমল মিয়াকে এক মাস, জাহেদুল ইসলাম জুয়েলকে ১৫ দিন, মো. ফারুক মিয়াকে সাত দিন এবং অনয় রায়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় ৪ জন গ্রেফতার

B
BN DESK | 12 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার