Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

BN DESK
02 September 2026, 03:50 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রতন মিয়া ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রতন মিয়া প্রতিদিনের মতো রাতে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দিয়ে রাখতেন। পরদিন সকালে বা দুপুরে বের হওয়ার আগে সংযোগ খুলে নিতেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি জানান, ঘটনাটি শুনেছেন। যা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার